বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশন — মৌচাষিদের জাতীয় কণ্ঠ
ফেব্রুয়ারি 27, 2025

বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশনের ২০২৪–২০২৬ মেয়াদের নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ বিকিপার্স অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ মেয়াদের নির্বাচন ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে সফল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে আয়ুর্বেদিক ফার্মেসি (ঢাকা) লিমিটেডের চেয়ারম্যান জনাব রাকিব মো. ফখরুল সভাপতি এবং জনাব মো. আবদুল্লাহ আফজাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতির বলিষ্ঠ নেতৃত্বে আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের কার্যক্রম পরিচালিত হবে। কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মৌচাষ শিল্পের উন্নয়ন, মৌচাষিদের স্বার্থ রক্ষা এবং মধু ও মধুজাত পণ্যের মান নিশ্চিত করা।

নবনির্বাচিত সভাপতি জনাব রাকিব মো. ফখরুল বলেন, “আমরা মৌচাষ শিল্পের উন্নয়ন ও মৌচাষিদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। এই শিল্পকে এগিয়ে নিতে আমরা সবার সহযোগিতা চাই।” নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালনে সবার সমর্থন কামনা করেছে।